সংবাদ

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
দস্যুদের হাত থেকে উদ্ধার মজিবর গাজী। ছবি : সংবাদ

সুন্দরবনের খড়কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু ‘জোনাব বাহিনী’র হাতে জিম্মি মজিবর গাজী (৫০) নামের এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মজিবর গাজীর বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে জানানো হয়, এক জেলেকে জিম্মি করে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সুন্দরবনের খড়কুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে মজিবর গাজীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সুন্দরবনের খড়কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু ‘জোনাব বাহিনী’র হাতে জিম্মি মজিবর গাজী (৫০) নামের এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মজিবর গাজীর বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে জানানো হয়, এক জেলেকে জিম্মি করে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সুন্দরবনের খড়কুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে মজিবর গাজীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত