সংবাদ

‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে

দেশের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে অনুষ্ঠান ধারণের ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন মঞ্চ। অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে পুরো জেলায় ছিল উৎসবের আমেজ।

এবারের পর্বে লক্ষ্মীপুরকে ঘিরে থাকছে দুটি বিশেষ গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের তানজিনা রুমা ও ফেনীর সায়জিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ।

প্রতিবারের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক একটি নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন স্থানীয় একদল তরুণ শিল্পী।

এবারের পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এছাড়া নিয়মিত দর্শক নির্বাচন পর্বের দ্বিতীয় ধাপে নির্বাচিত দর্শকদের সঙ্গে একটি নাটিকায় অংশ নিয়েছেন গুণী অভিনেত্রী দিলারা জামান।

বিনোদনের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের গল্পও তুলে ধরা হয়েছে এবারের পর্বে। নদী ও ভাগ্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করা লক্ষ্মীপুরের এক নিঃস্ব মাঝিকে নিয়ে নির্মিত হয়েছে একটি মানবিক প্রতিবেদন।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’ প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত