রোমান্টিক প্রেমের নতুন গান ‘নজর যেন না লাগে’ নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। গানটি শনিবার (২৫ জুলাই) নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
গানটির কথা, সুর
ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন অলংকার
চৌধুরী। ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ এবং প্রযোজনা করেছেন
শরিফ উদ্দিন।
নতুন গান প্রসঙ্গে
মিলন বলেন, “বর্তমানে শ্রোতারা রোমান্টিক গান বেশি পছন্দ করেন। এই গানের কথা ও সুরে
যেমন প্রেমের আবহ রয়েছে, তেমনি দৃশ্যায়নেও নতুনত্ব থাকবে। পূজার সঙ্গে আমাদের আগের
বেশ কয়েকটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছে। আশা করছি, ‘নজর যেন না লাগে’ও সবার ভালো
লাগবে।”
গানটির সুরকার ও
সংগীত পরিচালক রোহান রাজ বলেন, “মিলন ও পূজা দুজনই আমার প্রিয় শিল্পী। তাদের আগের গানগুলো
শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই গানটি তৈরি করেছি। বর্তমান
সময়ের শ্রোতাদের রুচির কথা বিবেচনায় রেখে কাজটি করা হয়েছে।”
এর আগে মিলন ও পূজার
কণ্ঠে প্রকাশিত ‘চুপিচুপি’, ‘তুমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কী করে বোঝাই’ গানগুলো শ্রোতাদের
মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন