সংবাদ

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

প্রতিনিধি, নবীগঞ্জ ও হবিগঞ্জ
প্রতিনিধি, নবীগঞ্জ ও হবিগঞ্জ
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
নবীগঞ্জের হাওলাঘর হাওরে বজ্রপাতে নিহত ফরাছ মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে ফরাছ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের হাওলাঘর হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—একই গ্রামের শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়া। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফরাছ মিয়াসহ পাঁচ-ছয়জন লোক স্থানীয় হাওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে ও হাঁস চড়াতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরাছ মিয়া মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেটে পাঠানোর পরামর্শ দেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে ফরাছ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের হাওলাঘর হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—একই গ্রামের শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়া। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফরাছ মিয়াসহ পাঁচ-ছয়জন লোক স্থানীয় হাওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে ও হাঁস চড়াতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরাছ মিয়া মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেটে পাঠানোর পরামর্শ দেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত