সংবাদ

রাজধানীতে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম

রাজধানীতে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৫
ছবি : সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৪৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে, যেখানে ১২৫ জনকে আইনের আওতায় আনা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৫৭ জন করে, উত্তরা বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে আরও ৯ জনকে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধীদের হেফাজত হতে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং ডাকাতি বা ছিনতাইয়ে ব্যবহৃত ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার ও ১টি লোহার পাত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৫

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৪৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে, যেখানে ১২৫ জনকে আইনের আওতায় আনা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৫৭ জন করে, উত্তরা বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে আরও ৯ জনকে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধীদের হেফাজত হতে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং ডাকাতি বা ছিনতাইয়ে ব্যবহৃত ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার ও ১টি লোহার পাত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত