সংবাদ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪
ছবি : সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধ দমনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে মাদক, বিস্ফোরকদ্রব্য ও বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ নিয়াজ মেহেদী।

ডিএমপি সূত্রে জানা গেছে, নগরীর আটটি বিভাগসহ গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। ডিএমপির মধ্যে সর্বোচ্চ ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তেজগাঁও বিভাগ থেকে। এছাড়া মিরপুর বিভাগ থেকে ৮০ জন, মতিঝিলে ৭৪, ওয়ারীতে ৬৩, উত্তরা বিভাগে ৪১, রমনা ও গুলশানে ৩৫ জন করে, লালবাগে ৩৪, গোয়েন্দা বিভাগে ৯ এবং সিটিটিসির অভিযানে ১ জন গ্রেপ্তার হন।

অভিযানকালে পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা এবং ৬২ বোতল ফেনসিডিল সদৃশ এস্কাফ সিরাপ উদ্ধার করে।

মাদক ও বিস্ফোরকের পাশাপাশি অপরাধমূলক কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জামও জব্দ করেছে ডিএমপি। এর মধ্যে ১০টি অবৈধ ভিওআইপি মেশিন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ২০ হাজারের বেশি সিমকার্ড উদ্ধার করা হয়। যার মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য অপারেটরের ৭৯৮টি সিম রয়েছে।

এছাড়াও দুটি সুইচগিয়ার, দুটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। একই সময় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছেন দুই ভিকটিম। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে ডিএমপি কর্মকর্তা বলেন, নগরবাসীদের সুরক্ষা নিশ্চিতে এ ধরনের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত