সংবাদ

অক্টোবরে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

অক্টোবরে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

বিশ্বজুড়ে সুফি সংগীত ও কাওয়ালির কিংবদন্তি শিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের সংগীত ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’।

আগামী ২৩ অক্টোবর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘কারার- দ্য সুফি ব্যান্ড’।

আয়োজকদের ভাষ্য, নুসরাত ফতেহ আলী খানের সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদ্‌যাপন করাই ‘শাম-ই-নুসরাত’-এর মূল লক্ষ্য। শুধু সংগীতানুষ্ঠান নয়, সুফি সংগীত, সংস্কৃতি ও সম্প্রীতির এক বিশেষ মিলনমেলা হিসেবে আয়োজনটিকে সাজানো হচ্ছে।

আয়োজনের অংশ হিসেবে থাকবে গ্র্যান্ড ওপেনিং ও ব্র্যান্ড ওপেনিং। পাশাপাশি দর্শকেরা উপভোগ করতে পারবেন শায়েরি, সুফি কাওয়ালি, সুফি নৃত্যসহ নানা পরিবেশনা। থাকছে বিভিন্ন স্টল ও দর্শনার্থীদের জন্য বিশেষ ফটো বুথও।

আয়োজকদের প্রত্যাশা, নান্দনিক পরিবেশ ও সহজে যাতায়াতযোগ্য ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় একটি সুফি অভিজ্ঞতা তৈরি করবে। এতে এক হাজারের বেশি অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

উস্তাদ নুসরাত ফতেহ আলী খান ছিলেন কাওয়ালি ও সুফি সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। তার অনন্য কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে কাওয়ালি বিশ্বজুড়ে নতুন শ্রোতাদের কাছে পৌঁছে যায়। তার অসংখ্য গান ও পরিবেশনা এখনো সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়।

ঢাকার ‘শাম-ই-নুসরাত’ আয়োজনের মধ্য দিয়ে এই কিংবদন্তি শিল্পীর সংগীত ও দর্শনের প্রতি নতুন করে শ্রদ্ধা জানানো হবে। ‘কারার- দ্য সুফি ব্যান্ড’-এর পরিবেশনায় নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী সৃষ্টির সঙ্গে দর্শকেরা উপভোগ করবেন সুফি সংগীতের এক আবেশময় সন্ধ্যা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত