সংবাদ

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ এএম

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তিনি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, তা মেহের নিউজের প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তার আশপাশে থাকা লোকজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যমে খামেনির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে দাবি করা হয়। ইসরাইলি চ্যানেল ১৪ ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে এবং দ্য জেরুজালেম পোস্ট ‘ইরানওয়্যার’ ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, ইরানের নেতৃত্বের মধ্যে খামেনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর কয়েক দিন পরই মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পান। এরপর থেকে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। তিনি শুধু লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করছেন।

ইসরাইলি প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাবার কম্পাউন্ডে চালানো হামলার সময় মোজতবা খামেনি আহত হয়েছিলেন এবং সম্ভবত তার চেহারায় গুরুতর আঘাত লেগেছিল। এরপর তাকে আত্মগোপনে যেতে হয়। লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি এড়াতে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি ধীরগতির মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই জল্পনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ বর্তমানে ‘খুবই কঠিন’।

আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোও বারবার তার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত জুলাইয়ে সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথ এক ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছিল, খামেনি ‘ইরানে নেই’। তবে মেহের নিউজের প্রকাশিত ভিডিওটি ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই গুজব খণ্ডানোর একটি পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরানি গণমাধ্যম

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত