সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন, ৪৮ বোতল ফেন্সিডিল, ২২ রাউন্ড শটগানের কার্তুজ, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং বিভিন্ন অস্ত্র ও যন্ত্রাংশ।

এ ছাড়া একটি পানির মোটর, ৫টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, ফয়েল পেপার, গ্যাস লাইট, কাঁচি, চাকু, সুইচ গিয়ার, হ্যাক্সো ব্লেড ও ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন, ৪৮ বোতল ফেন্সিডিল, ২২ রাউন্ড শটগানের কার্তুজ, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং বিভিন্ন অস্ত্র ও যন্ত্রাংশ।

এ ছাড়া একটি পানির মোটর, ৫টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, ফয়েল পেপার, গ্যাস লাইট, কাঁচি, চাকু, সুইচ গিয়ার, হ্যাক্সো ব্লেড ও ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত