সংবাদ

অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনে নতুন ভাড়া সমন্বয় করা হয়েছে। নির্ধারিত এই ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত টাকা আদায় করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। যদি কোনো পরিবহন মালিক বা শ্রমিক সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করে, তবে সঙ্গে সঙ্গে তার গাড়ির রুট পারমিট বাতিল করা হবে এবং তাকে বড় অংকের জরিমানাসহ জবাবদিহির মুখোমুখি হতে হবে।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশের সাধারণ মানুষের কষ্টের বিষয়টি সম্পূর্ণ স্বীকার করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানির সরবরাহ ও মূল্যবৃদ্ধির বাস্তবতা বিবেচনায় রাষ্ট্রকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

জ্বালানির দাম কমলে ভাড়া কমানো হয় না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পরিবহন খাতের মেইনটেনেন্স খরচ, যন্ত্রাংশ বা এক্সেসরিজের আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য এবং ডলারের বাড়তি ব্যয় সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করেই এবার কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

অতীতেও নির্ধারিত ভাড়ার বেশি কেউ নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবারও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কেউ কৃত্রিমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

পরিবহন খাতের সঙ্গে জড়িত প্রায় ৭০ লাখ শ্রমিকের স্বার্থ এবং সাধারণ যাত্রীদের পকেটের কথা দুটোই সমান্তরালে চিন্তা করতে হচ্ছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী

তিনি বলেন, পরিবহন ব্যবসায়ীরাও আমাদেরই সমাজের অংশ, তাই তাদের বাঁচিয়ে রাখতে হবে আবার সাধারণ জনগণকেও যেন অতিরিক্ত চাপের মুখে পড়তে না হয় সেদিকেও রাষ্ট্রের কঠোর নজরদারি রয়েছে।

তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কেউ যাতে পণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ীদের সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানান তিনি।

শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তি যাতে যৌক্তিক সীমার মধ্যে রাখা যায়, সরকার সেই লক্ষ্যেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত