রাজধানীর গাবতলীর দ্বীপনগর মাছের আড়তের পাশে একটি মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের মামাতো ভাই দেলোয়ার হোসেন সবুজ জানান, ইমরানসহ তারা দ্বীপনগর এলাকার একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করতেন। শনিবার রাতে দোকানের সামনে একটি মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত ও গ্যাস ভরার কাজ চলছিল। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ইমরান ও গাড়িচালক ফারুক গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান হোসেনের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এরেন্দ্রা গ্রামে। তার বাবার নাম সারোয়ার মোল্লা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন