সংবাদ

ফারহান-কেয়া পায়েলের নাটক ‘উইথ লাভ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

ফারহান-কেয়া পায়েলের নাটক ‘উইথ লাভ’

দর্শকপ্রিয় জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত নতুন রোমান্টিক নাটক ‘উইথ লাভ’ মুক্তি পেয়েছে। ‘জাগো এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। মুক্তির পর থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

রোমান্টিক ঘরানার এই নাটকের গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন কিছু মুহূর্তকে ঘিরে। নির্মাতাদের মতে, এটি শুধু একটি প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি, আত্মত্যাগ এবং একে অপরকে বোঝার গল্পও তুলে ধরা হয়েছে এতে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাইয়ান মাহমুদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। বাস্তবধর্মী উপস্থাপনা, নান্দনিক চিত্রায়ণ এবং আবেগময় সংলাপের সমন্বয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটকটি প্রসঙ্গে রাইয়ান মাহমুদ বলেন, “গল্পটি খুবই সাধারণ, কিন্তু অনুভূতির জায়গা থেকে অনেক গভীর। আমরা বাস্তব জীবনের ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো পর্দায় তুলে ধরতে চেয়েছি। ফারহান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছেন। প্রতিটি দৃশ্য অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। আশা করছি, দর্শক গল্পটির সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।”

এর আগে একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। স্বাভাবিক অভিনয় এবং পর্দার রসায়নের কারণে দর্শকের কাছে জনপ্রিয় এই জুটি ‘উইথ লাভ’-এও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শকদের অনেকে ফারহান ও কেয়া পায়েলের অভিনয়ের পাশাপাশি নাটকটির গল্প, সংলাপ এবং নির্মাণশৈলীর প্রশংসা করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফারহান-কেয়া পায়েলের নাটক ‘উইথ লাভ’

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত