সংবাদ

প্রকাশ্যে ‘জুমানজি: ফিরছেন কি পুরোনো তারকারা!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

প্রকাশ্যে ‘জুমানজি: ফিরছেন কি পুরোনো তারকারা!

বহু প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। জনপ্রিয় ‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক এবং কারেন গিলান।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ২০১৯ সালের ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে নতুন এই সিনেমা। আগের দুটি ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ১.৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে।

নতুন কিস্তিতেও থাকছে রোমাঞ্চ, অ্যাকশন, হাস্যরস এবং চরিত্র বদলের চেনা চমক। ভিডিও গেমের ভেতরের পরিচিত চরিত্রগুলোতে আগের মতোই অভিনয় করেছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান।

প্রধান চার তারকার পাশাপাশি সিনেমাটিতে আরও রয়েছেন ড্যানি ডিভিটো, নিক জোনাস, অকওয়াফিনা, মারিন হিঙ্কল, বেবে নিউওয়ার্থ, লামর্ন মরিস এবং রিস ডার্বি। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ড্যান হিলডেব্র্যান্ড ও জ্যাক জুকস।

সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য লিখেছেন জেক কাসদান, জেফ পিঙ্কনার এবং স্কট রোজেনবার্গ। প্রযোজক হিসেবে রয়েছেন ম্যাট টলম্যাচ, ডোয়েন জনসন, ড্যানি গার্সিয়া, হিরাম গার্সিয়া এবং জেক কাসদান।

প্রথমে আগামী ১১ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সূচি পরিবর্তন করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’।

উল্লেখ্য, নতুন এই সিনেমাটি ১৯৯৫ সালের জনপ্রিয় ‘জুমানজি’ চলচ্চিত্রের আধুনিক সংস্করণের ধারাবাহিকতা। মূল ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত রবিন উইলিয়ামস ও কিরস্টেন ডানস্ট। নতুন সিরিজে ঐতিহ্যবাহী বোর্ড গেমের পরিবর্তে ভিডিও গেমকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বড়দিনে মুক্তি পাওয়ায় ছবিটি ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর মতো বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রকাশ্যে ‘জুমানজি: ফিরছেন কি পুরোনো তারকারা!

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত