নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘অ্যানি’ এবার দেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইস্ক্রিনের সঙ্গে সিরিজটির প্রদর্শন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক এহসানুল হক, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী এবং তানভীর হোসেন।
প্রযোজক এহসানুল
হক জানান, শিগগিরই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, “জার্মানির সেরিয়েনক্যাম্প
ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর সিরিজটি প্রশংসা পেয়েছে। এবার দেশের দর্শকদের কাছেও এটি
পৌঁছাবে। আমাদের বিশ্বাস, গল্প বলার ধরন ও নির্মাণশৈলী দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।”
গত জুনে জার্মানির
সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ার হয় ‘অ্যানি’। আন্তর্জাতিক
অঙ্গনে প্রশংসিত হওয়ার পর থেকেই দেশীয় দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়।
এই সিরিজের মাধ্যমে
প্রথমবারের মতো আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তিনি
বলেন, “আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর এবার দেশের দর্শক সিরিজটি দেখার সুযোগ পাবেন।
আমরা মূলত দেশের দর্শকদের জন্যই কাজ করি। আশা করছি, তারা কাজটি পছন্দ করবেন।”
তুষি আরও বলেন,
“‘রইদ’ সিনেমার আগেই ‘অ্যানি’র শুটিং করেছি। এটি আমার খুব প্রিয় একটি কাজ। এক্সপেরিমেন্টাল
এই প্রজেক্টে কাজ করে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। হয়তো সবার ভালো নাও লাগতে পারে, তবে যারা
সাদের নির্মাণভাষার সঙ্গে পরিচিত, তারা অবশ্যই উপভোগ করবেন।”
ডিস্টোপিয়ান ঘরানার
‘অ্যানি’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের নার্স অ্যানিকে ঘিরে। পাঁচ ভাইবোনকে
একা হাতে বড় করার সংগ্রামের মধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক রহস্যময় ‘হেইট প্যানডেমিক’।
এই সংক্রমণে আক্রান্ত পুরুষেরা নারীদের প্রতি নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে।
এমন এক ভয়াবহ বাস্তবতায় এক মুখোশধারীর নৃশংস হামলার শিকার হন অ্যানি, যা তার জীবনকে
চিরতরে বদলে দেয়।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন