দেশের বিমানসংস্থাগুলোর জন্য বড় দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় রুটের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আগস্ট
মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম
১৩০ টাকা ৯৯ পয়সা
থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২
পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ
প্রতি লিটারে দাম বেড়েছে প্রায়
সাড়ে ২৮ টাকা।
রবিবার
বিকেলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির
মাধ্যমে নতুন এই মূল্যসূচি
ঘোষণা করে বিইআরসি। প্রকাশিত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু অভ্যন্তরীণ
রুটই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের
ক্ষেত্রেও জেট ফুয়েলের দর
বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার
ফুয়েলের দাম ০.৮৫৫৬
মার্কিন ডলার থেকে বাড়িয়ে
১.০৩৫৮ ডলার নির্ধারণ
করা হয়েছে।
নিয়ন্ত্রক
সংস্থাটি আরও স্পষ্ট করেছে,
বিইআরসির এই আদেশ আজ
রাত ১২টা থেকেই সারা
দেশে কার্যকর হবে।
উড়োজাহাজ
জ্বালানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত এমন
এক সময়ে এল, যখন
গত মাসেই এই দাম কিছুটা
কমানো হয়েছিল। এর আগে জুলাই
মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম
১৫০ টাকা ২১ পয়সা
থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯
পয়সা করা হয়েছিল। ওই
মাসে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটার ফুয়েলের দাম ০.৯৮০৮
ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ
করেছিল বিইআরসি।
উল্লেখ্য,
চলতি বছরের ২৪ মার্চ জেট
ফুয়েলের দাম রেকর্ড পরিমাণে
বাড়ানো হয়েছিল, যেখানে অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০
শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের
ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ দাম
বৃদ্ধি পায়। পরবর্তীতে ৭
এপ্রিলেও ফের বাড়ে জ্বালানির
দর।
তবে
মে মাস থেকে দর
সংশোধনের প্রক্রিয়া শুরু হয়; মে
মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম
২২৭ টাকা ৮ পয়সা
থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫
পয়সা এবং জুনে আরও
কমিয়ে ১৫০ টাকা ২১
পয়সা করা হয়েছিল।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
দেশের বিমানসংস্থাগুলোর জন্য বড় দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় রুটের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আগস্ট
মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম
১৩০ টাকা ৯৯ পয়সা
থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২
পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ
প্রতি লিটারে দাম বেড়েছে প্রায়
সাড়ে ২৮ টাকা।
রবিবার
বিকেলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির
মাধ্যমে নতুন এই মূল্যসূচি
ঘোষণা করে বিইআরসি। প্রকাশিত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু অভ্যন্তরীণ
রুটই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের
ক্ষেত্রেও জেট ফুয়েলের দর
বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার
ফুয়েলের দাম ০.৮৫৫৬
মার্কিন ডলার থেকে বাড়িয়ে
১.০৩৫৮ ডলার নির্ধারণ
করা হয়েছে।
নিয়ন্ত্রক
সংস্থাটি আরও স্পষ্ট করেছে,
বিইআরসির এই আদেশ আজ
রাত ১২টা থেকেই সারা
দেশে কার্যকর হবে।
উড়োজাহাজ
জ্বালানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত এমন
এক সময়ে এল, যখন
গত মাসেই এই দাম কিছুটা
কমানো হয়েছিল। এর আগে জুলাই
মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম
১৫০ টাকা ২১ পয়সা
থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯
পয়সা করা হয়েছিল। ওই
মাসে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটার ফুয়েলের দাম ০.৯৮০৮
ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ
করেছিল বিইআরসি।
উল্লেখ্য,
চলতি বছরের ২৪ মার্চ জেট
ফুয়েলের দাম রেকর্ড পরিমাণে
বাড়ানো হয়েছিল, যেখানে অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০
শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের
ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ দাম
বৃদ্ধি পায়। পরবর্তীতে ৭
এপ্রিলেও ফের বাড়ে জ্বালানির
দর।
তবে
মে মাস থেকে দর
সংশোধনের প্রক্রিয়া শুরু হয়; মে
মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম
২২৭ টাকা ৮ পয়সা
থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫
পয়সা এবং জুনে আরও
কমিয়ে ১৫০ টাকা ২১
পয়সা করা হয়েছিল।

আপনার মতামত লিখুন