সংবাদ

গোয়ালন্দে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

গোয়ালন্দে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪১টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। রোববার (৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য আইন বাস্তবায়নে এই অভিযান চালানো হয়। অভিযানে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে এবং নদীর মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪১টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। রোববার (৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য আইন বাস্তবায়নে এই অভিযান চালানো হয়। অভিযানে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে এবং নদীর মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত