সংবাদ

প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবীন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। তাদের অভিনীত নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ শিগগিরই প্রকাশিত হবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। এতে তৌসিফ ও মালাইকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

‘আমার রাজ্যে তুমি’ মূলত ভালোবাসা, ভাগ্য, বিচ্ছেদ এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প। একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের নির্মম পরিণতির কারণে কীভাবে মানুষের জীবন বদলে যায়, সেই আবেগঘন গল্পই উঠে এসেছে নাটকটিতে।

নাটক প্রসঙ্গে নির্মাতা মাসরিকুল আলম বলেন,

“এটি এমন কিছু মানুষের গল্প, যারা ভালোবেসেও শেষ পর্যন্ত এক হতে পারে না। আমি চেয়েছি দর্শক শুধু একটি প্রেমের গল্প নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে কী ধরনের অনুভূতি ও পরিবর্তন ঘটে, সেটিও উপলব্ধি করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।”

অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষায়, গল্পটি পরিচিত আবহের হলেও উপস্থাপনায় রয়েছে নতুনত্ব। একই সঙ্গে মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস তার।

অন্যদিকে, মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী ধীরে ধীরে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করছেন। তৌসিফ মাহবুবের সঙ্গে এই প্রথম জুটি হয়ে কাজ করায় নাটকটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের বাস্তবতা নিয়ে নির্মিত ‘আমার রাজ্যে তুমি’ খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত