সংবাদ

‘পারিবারিক নির্বাচন’-এ সাবেরী-রোকনের অভিনয়ে মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

‘পারিবারিক নির্বাচন’-এ সাবেরী-রোকনের অভিনয়ে মুগ্ধ দর্শক

বাংলাদেশের অভিনয় অঙ্গনের গুণী ও দর্শকপ্রিয় অভিনেত্রী সাবেরী আলম। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। বিশেষ করে মা চরিত্রে তার সাবলীল ও অনবদ্য অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে। এবার জনপ্রিয় অভিনেতা এবি রোকনের মায়ের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

মহিন খান রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘পারিবারিক নির্বাচন’-এ মা ও ছেলের ভূমিকায় অভিনয় করছেন সাবেরী আলম ও এবি রোকন। নাটকটি প্রকাশ হচ্ছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে। এতে দুজনের অভিনয় ও পর্দার রসায়ন দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

সাবেরী আলম বলেন, রোকনের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় দীর্ঘদিনের। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী হিসেবে কাজ করার সময় বিভিন্ন নাটকে রোকনকে পেয়েছেন তিনি। আগে থেকেই পরিচয় থাকায় তার সঙ্গে অভিনয় করে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন সাবেরী।

তিনি বলেন, রোকন তার সঙ্গে ছেলের চরিত্রে আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালক মহিন খানের প্রশংসা করে সাবেরী বলেন, তার নির্মাণ করা গল্পগুলোতে সমাজের জন্য কোনো না কোনো বার্তা থাকে। মেধা ও সৃজনশীলতা দিয়ে মহিন একের পর এক ভালো নাটক নির্মাণ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এবি রোকন জানান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ন্যাচারাল অ্যাক্টিং দেখেই অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে রাজের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর অভিনয়ের পাশাপাশি নির্মাণেও যুক্ত হন।

সাবেরী আলমের সঙ্গে মা-ছেলের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রোকন বলেন, সাবেরী আলম দেশের একজন গুণী শিল্পী এবং অত্যন্ত সহযোগিতাপরায়ণ ও ইতিবাচক মানসিকতার মানুষ। তার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে এবং নাটকটি প্রচারের পর দর্শকের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছেন তিনি। তাকে সাবেরী আলমের ছেলের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় পরিচালক মহিন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোকন।

আরিফ এ আহনাফের পরিচালনায় ‘আর্টিস্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে রোকনের অভিষেক। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অফ স্ক্রিন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘হিট’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও কাজ করেছেন রোকন। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’, ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’, ‘প্রেম অবুঝ’, ‘বিয়ে বাণিজ্য’ ও ‘ক্রেজি লাভার’।

মাদারীপুরের সন্তান এবি রোকনের বাবা এসএম আলী আজগর এবং মা সেলিনা বেগম। ‘অচেনা হৃদয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘তারকাঁটা’, ‘যদি একদিন’ ও ‘সম্রাট’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

এদিকে আগামী সপ্তাহে জাকারিয়া সৌখিনের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে সাবেরী আলমের।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘পারিবারিক নির্বাচন’-এ সাবেরী-রোকনের অভিনয়ে মুগ্ধ দর্শক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত