সংবাদ

আতিফ-ইউমনার ‘হান ইশক মে’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

আতিফ-ইউমনার ‘হান ইশক মে’

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ও অভিনেত্রী ইউমনা জাইদিকে একসঙ্গে দেখা গেছে নতুন গান ‘হান ইশক মে’-এর ভিডিওতে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইউটিউবে প্রকাশের মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিডিও ১০ লাখের বেশি দর্শক দেখেছেন বলে জানিয়েছেন আতিফ আসলাম।

গত ৩০ আগস্ট ইউটিউবে প্রকাশ করা হয় ‘হান ইশক মে’-এর অফিসিয়াল ভিডিও। এর আগে ৩১ জুলাই আতিফ আসলামের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অংশ হিসেবে গানটির টিজার প্রকাশ করা হয়েছিল।

‘হান ইশক মে’ গানটির কথা ও সুর করেছেন রাজ রাঞ্জোধ। সংগীত পরিচালনায় রয়েছেন শিরাজ আপ্পাল এবং কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। ভিডিওতে আতিফ ও ইউমনার পাশাপাশি অভিনয় করেছেন মুস্তাফা আফ্রিদি।

ভিডিওটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা সাইফ হাসান। এতে প্রেমের পাশাপাশি সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ ও প্রিয় মানুষকে হারানোর পরের মানসিক যন্ত্রণা তুলে ধরা হয়েছে।

গানের গল্পে রোমান্টিকতার পাশাপাশি একাকিত্ব, অপেক্ষা ও মানসিক দূরত্বের অনুভূতিও ফুটে উঠেছে। ফলে সাধারণ মিউজিক ভিডিওর বাইরে গিয়ে আবেগঘন গল্প বলার কারণে দর্শকদের নজর কেড়েছে ‘হান ইশক মে’।

গানটির ভিডিওতে ইউমনা জাইদির উপস্থিতিও বিশেষভাবে আলোচনায় এসেছে। আতিফ আসলামের সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

গানটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আতিফ আসলাম। বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি ইউমনা জাইদি, পরিচালক সাইফ হাসান, গীতিকার ও সুরকার রাজ রাঞ্জোধ এবং সংগীত পরিচালক শিরাজ আপ্পালের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আতিফ-ইউমনার ‘হান ইশক মে’

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত