সংবাদ

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী চুমকি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী চুমকি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জীবিত ও মৃত’। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত এই নাটকে কাদম্বিনী চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন শাহরিয়ার হান্নান এবং পরিচালনা করেছেন ইলন শফি। কিছুদিন আগে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। এরই মধ্যে বিটিভি চট্টগ্রামে নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের পর কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানান চুমকি।

ফারজানা চুমকি বলেন, ‘বিটিভি চট্টগ্রামে এরই মধ্যে ‘জীবিত ও মৃত’ নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের পর কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। বিটিভি চট্টগ্রাম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি আমার সহশিল্পীদের প্রতিও ভালোবাসা রইল।’

এদিকে সম্প্রতি সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নাটকেও অভিনয় করেছেন চুমকি। নাটকটি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

টেলিভিশন নাটকের পাশাপাশি মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন ফারজানা চুমকি। ঢাকা থিয়েটারের হয়ে বর্তমানে ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও নিয়মিত মঞ্চে দেখা যাচ্ছে তাকে। মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করে যেতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’ নাটকের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন ফারজানা চুমকি। পরের বছর ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেকেন্ড রানারআপ হন তিনি। প্রয়াত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন চুমকি।

এরপর নিজের আগ্রহ ও স্বপ্ন থেকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ঢাকা থিয়েটারে যুক্ত হন তিনি। দলটির হয়ে ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই দীর্ঘ অভিনয়জীবনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন ফারজানা চুমকি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’-এ কাদম্বিনী চুমকি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত