বাংলাদেশের তিন জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরকে একসঙ্গে নিয়ে নির্মিত নাটক ‘দাদী ভয়ংকর’ প্রকাশিত হয়েছে। রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
একুশে পদক ও জাতীয়
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুণী শিল্পীর পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন নাদের
চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। নাটকে দিলারা জামান অভিনয় করেছেন দিলরুবা, আবুল
হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে।
নাটকের গল্পে দেখা
যায়, ইন্টারনেট স্ক্যামের ফাঁদে পড়ে জীবনের সঞ্চয় হারান ৮০ বছর বয়সী এক দাদী। পরিবার
ও প্রযুক্তির কাছে নিজেকে অসহায় মনে করা সেই দাদী দুই বৃদ্ধ বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতারকদের
খুঁজতে বেরিয়ে পড়েন। আধুনিক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে শুরু হয় তিন প্রবীণের
দুঃসাহসিক অভিযান। একপর্যায়ে সেই প্রযুক্তিই হয়ে ওঠে ন্যায়বিচার ফিরিয়ে আনার হাতিয়ার।
নাটকটি প্রসঙ্গে
পরিচালক রাহাত কবির বলেন, আধুনিক প্রযুক্তির সুবিধার পাশাপাশি এর অপব্যবহারের নানা
দিকও গল্পে তুলে ধরা হয়েছে। প্রযুক্তি ব্যবহারে সবাইকে সচেতন করাই নাটকটির অন্যতম উদ্দেশ্য।
নাটকটিতে কাজের
অভিজ্ঞতা জানিয়ে আবুল হায়াত বলেন, সিনিয়র কয়েকজন শিল্পীকে একসঙ্গে নিয়ে নাটক নির্মাণ
করা বেশ কঠিন। এমন একটি গল্প চূড়ান্ত করে তাদের নিয়ে কাজ করায় পরিচালক রাহাত কবিরকে
ধন্যবাদ জানান তিনি।
দিলারা জামান বলেন,
প্রযুক্তি যেমন মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করেছে, তেমনি এর অপব্যবহার নানা বিপদও
ডেকে আনছে। নাটকের মাধ্যমে সেই বিষয়েই দর্শকদের সতর্ক করা হয়েছে। একই নাটকে আবুল হায়াত
ও ডলি জহুরের সঙ্গে অভিনয় করে ভালো লাগার কথাও জানান তিনি।
অন্যদিকে ডলি জহুর
বলেন, বহু বছর আগে আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান, শর্মিলী
আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে সেই নাটকে আবুল হায়াত
অভিনয় করেননি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এবারই
প্রথম দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন।
দীর্ঘ বিরতির পর
তিন কিংবদন্তি শিল্পীর এই একসঙ্গে অভিনয় দর্শকদের জন্যও বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ইতোমধ্যে
ইউটিউবে প্রকাশিত ‘দাদী ভয়ংকর’ নাটকটি দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছে এই বিশেষ জুটিকে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন