সংবাদ

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান-সাদিয়ার নতুন রসায়ন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান-সাদিয়ার নতুন রসায়ন

বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নিয়ে হাজির হচ্ছেন তারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন সাদিয়া আয়মান।

প্রকাশিত পোস্টারে বাসের ভেতর পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানকে। পোস্টার প্রকাশের পাশাপাশি সাদিয়া লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’। এরপর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনায় রয়েছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথিসহ আরও অনেকে।

এর আগে ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’ ও ‘পাতাবাহার’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। প্রতিটি কাজেই তাদের জুটি দর্শকের নজর কেড়েছে।

নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এও তাদের অভিনয় ও রসায়ন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান-সাদিয়ার নতুন রসায়ন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নিয়ে হাজির হচ্ছেন তারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন সাদিয়া আয়মান।

প্রকাশিত পোস্টারে বাসের ভেতর পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানকে। পোস্টার প্রকাশের পাশাপাশি সাদিয়া লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’। এরপর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনায় রয়েছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথিসহ আরও অনেকে।

এর আগে ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’ ও ‘পাতাবাহার’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। প্রতিটি কাজেই তাদের জুটি দর্শকের নজর কেড়েছে।

নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এও তাদের অভিনয় ও রসায়ন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত