সংবাদ

জীবনানন্দের জীবনের গল্প এবার সিনেমায়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

জীবনানন্দের জীবনের গল্প এবার সিনেমায়

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্দ্বন্দ্ব এবার উঠে আসতে পারে বড়পর্দায়। জীবনানন্দকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান খান।

এর আগে এই জুটি ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। এবার তাদের ভাবনায় এসেছে জীবনানন্দ দাশের জীবনকাহিনি।

সম্প্রতি রেডিও গাগার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিকল্পনা নিয়ে কথা বলেন হাবিবুর রহমান খান। তিনি জানান, শাহাদুজ্জামানের উপন্যাস ‘একজন কমলালেবু’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা চলছে। এতে জীবনানন্দের জীবন, সাহিত্য ও তার ভেতরের নানা দ্বন্দ্বকে গুরুত্ব দেওয়া হবে।

সিনেমাটি নিয়ে গৌতম ঘোষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও জানান প্রযোজক। গৌতম ঘোষ দীর্ঘদিন ধরে জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করছেন। এমনকি উপন্যাসটির লেখক শাহাদুজ্জামানের সঙ্গে লন্ডনেও দেখা করেছেন তিনি।

তবে জীবনানন্দের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজক হাবিবুর রহমান খানের ইচ্ছা, এই চরিত্রে বাংলাদেশের একজন অভিনয়শিল্পীকে নেওয়া হোক। তার মতে, জীবনানন্দের চেহারা ছিল খুবই সাধারণ; তাই উপযুক্ত শিল্পী খুঁজে পাওয়া কঠিন হবে না। যেহেতু জীবনানন্দের জন্ম বাংলাদেশে, তাই তার চরিত্রে বাংলাদেশের শিল্পীই চান তিনি। এ বিষয়ে গৌতম ঘোষও সম্মতি দিয়েছেন বলে জানান প্রযোজক।

সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আফজাল হোসেনকে দেখতে চান হাবিবুর রহমান খান। জীবনানন্দের শেষ জীবনের তরুণ অনুরাগী ভূমেন্দ্র গুহ চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত হাবিবুর রহমান খান। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ দিয়ে প্রযোজনায় যাত্রা শুরু করা এই প্রবীণ প্রযোজক পরবর্তী সময়ে ‘হঠাৎ বৃষ্টি’সহ বহু সিনেমা প্রযোজনা করেছেন।

জীবনানন্দকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্নের কথা জানিয়ে হাবিবুর রহমান খান বলেন, সিনেমাটি শেষ করে যেতে পারলেও তার কোনো দুঃখ থাকবে না। কবির জীবনের নানা কষ্ট এবং তার প্রতি বাঙালির আচরণও সিনেমাটিতে তুলে ধরতে চান তিনি।

এখনো সিনেমাটির অভিনয়শিল্পী, শুটিং কিংবা মুক্তির সময়সূচি চূড়ান্ত হয়নি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নতুনভাবে বড়পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জীবনানন্দের জীবনের গল্প এবার সিনেমায়

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত