চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনের পর সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফল জানবেন যেভাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে প্রতিষ্ঠানের পুরো ফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল
যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এর জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026)।
ফল পুনর্নিরীক্ষণ
প্রকাশিত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের বা চ্যালেঞ্জ করার আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
/

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন