সংবাদ

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁয় শোক

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁয় শোক
ছবি : সংগৃহীত

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১৩ জন প্রবাসী কর্মী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির রিয়াদের খোরদাম শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সোমবার সকালে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। নিহতরা সবাই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং জীবিকার তাগিদে ওই কারখানায় কর্মরত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কারখানায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা শ্রমিকেরা বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের ৪ জন, ডুবাই গ্রামের ৩ জন এবং বাকিরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে শনাক্ত হওয়া নিহতরা হলেন–পারকাসুন্দা গ্রামের মো. জালাল, ডুবাই গ্রামের মো. সুমন হোসেন, মো. হাসিবুল হাসান শুভ ও সোহেল রানা; গন্ডগোহালী গ্রামের মো. মোহন প্রামাণিক, মো. সুমুন প্রামাণিক, মো. রুবেল হোসেন ও মো. কলিউদ্দিন প্রামাণিক; সাধনগর গ্রামের মো. সাগর হোসেন, উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ, মাদবপুর গ্রামের মো. মজিদুল ইসলাম, মধ্যেবোয়ালিয়া গ্রামের মো. মিনহাজ এবং খরসতী গ্রামের মো. মহিদুল ইসলাম।

ইউএনও মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে এবং নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে সৌদি আরবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এদিকে প্রিয়জনদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আত্রাইয়ের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। শোকাতুর পরিবারগুলো এখন তাদের প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁয় শোক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত