সংবাদ

এসএসসিতে ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

এসএসসিতে ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন। সেই তুলনায় এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

শিক্ষামন্ত্রী জানান, উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষার কঠোর তদারকির কারণে ফলাফলে এই পরিবর্তন আসতে পারে। তবে কেন পাসের হার কমেছে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসিতে ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন। সেই তুলনায় এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

শিক্ষামন্ত্রী জানান, উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষার কঠোর তদারকির কারণে ফলাফলে এই পরিবর্তন আসতে পারে। তবে কেন পাসের হার কমেছে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত