জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক (২৭) নামের এক বিচারক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়িকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল হক জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার এ কে এম ফজলুল হকের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারটির চালক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার লাহিড়িকান্দি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বিচারক সামিউল হকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন