সংবাদ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সোয়া আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল এক অস্ত্রধারী যশোর-বেনাপোল মহাসড়কের পাশে শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারের সময় একটি ম্যাগাজিন পিস্তলে লোড করা ছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সোয়া আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল এক অস্ত্রধারী যশোর-বেনাপোল মহাসড়কের পাশে শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারের সময় একটি ম্যাগাজিন পিস্তলে লোড করা ছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত