সংবাদ

মৌলভীবাজারে এসএসসিতে পাসের হার ৫৫.৯২, জিপিএ-৫ পেল কত জন?

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

মৌলভীবাজারে এসএসসিতে পাসের হার ৫৫.৯২, জিপিএ-৫ পেল কত জন?
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের গড় হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৯২ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ১০৩ জন। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন শিক্ষার্থী।

উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে ৬০ দশমিক ০২ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে বড়লেখা। তবে ১৯৫টি জিপিএ-৫ পেয়ে সংখ্যার দিক থেকে এগিয়ে আছে মৌলভীবাজার সদর উপজেলা। অন্যদিকে, পাসের হারে সবচেয়ে পিছিয়ে আছে কমলগঞ্জ উপজেলা (৪৬.০২%)।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় গড় পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলা সর্বোচ্চ ৫৭ দশমিক ৭১ শতাংশ পাস নিয়ে জেলায় প্রথম হয়েছে। কারিগরি ও ভোকেশনাল শাখায় পাসের হার যথাক্রমে ৪৯ দশমিক ১২ ও ৪৮ দশমিক ৩৩ শতাংশ।

শ্রীমঙ্গল উপজেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯ দশমিক ০৯ শতাংশ পাস নিয়ে পাসের হারে শীর্ষে রয়েছে শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। তবে সর্বোচ্চ ৪০টি জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সামগ্রিক ফলাফলে দেখা গেছে, বিভিন্ন উপজেলা ও শিক্ষাধারাভেদে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধরনের বৈষম্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে এই তফাত কমিয়ে আনা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে এসএসসিতে পাসের হার ৫৫.৯২, জিপিএ-৫ পেল কত জন?

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজার জেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের গড় হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৯২ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ১০৩ জন। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন শিক্ষার্থী।

উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে ৬০ দশমিক ০২ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে বড়লেখা। তবে ১৯৫টি জিপিএ-৫ পেয়ে সংখ্যার দিক থেকে এগিয়ে আছে মৌলভীবাজার সদর উপজেলা। অন্যদিকে, পাসের হারে সবচেয়ে পিছিয়ে আছে কমলগঞ্জ উপজেলা (৪৬.০২%)।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় গড় পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলা সর্বোচ্চ ৫৭ দশমিক ৭১ শতাংশ পাস নিয়ে জেলায় প্রথম হয়েছে। কারিগরি ও ভোকেশনাল শাখায় পাসের হার যথাক্রমে ৪৯ দশমিক ১২ ও ৪৮ দশমিক ৩৩ শতাংশ।

শ্রীমঙ্গল উপজেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯ দশমিক ০৯ শতাংশ পাস নিয়ে পাসের হারে শীর্ষে রয়েছে শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। তবে সর্বোচ্চ ৪০টি জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সামগ্রিক ফলাফলে দেখা গেছে, বিভিন্ন উপজেলা ও শিক্ষাধারাভেদে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধরনের বৈষম্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে এই তফাত কমিয়ে আনা জরুরি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত