সংবাদ

মক্কায় হামলা, জরুরি বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

মক্কায় হামলা, জরুরি বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
ছবি : সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনের কার্যালয়ে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হন। বৈঠকে মক্কা ও সৌদি আরবের বেসামরিক এবং অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করা হয়।

এ পরিস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানদের নিয়ে দ্রুত একটি জরুরি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উত্তেজনা কমিয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেছেন।

অন্যদিকে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে হুতিরা মক্কা, জেদ্দা, ইয়ানবু এবং আরামকোর অবকাঠামোসহ একাধিক লক্ষ্যবস্তুতে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের কৌশলগত ও গুরুত্বপূর্ণ ইয়ানবু তেল রপ্তানি টার্মিনাল রক্ষায় সেনা, রাডার ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। একই সময়ে হুতিদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে দেশের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

ইয়েমেনেও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে; বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত পাহাড়ি এলাকা দখলে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ও হুতিদের অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে হুতিদের কর্মকাণ্ডের দায়ভার এড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান হুতিদের যুদ্ধপরিকল্পনার নির্দেশ দেয় না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন অবরোধ প্রত্যাহার ও লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতিসহ কিছু শর্তে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানের কথা নিশ্চিত করেছেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মক্কায় হামলা, জরুরি বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত