নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর গ্রামের সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার নূর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি অটোরিকশা ভাটপাড়া বাজারে পৌঁছালে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী নূর উদ্দিন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন