সংবাদ

সংকট সমাধানে প্রস্তাব দিলেও সরকার তা গ্রহণ করেনি: মিয়া গোলাম পরওয়ার

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

সংকট সমাধানে প্রস্তাব দিলেও সরকার তা গ্রহণ করেনি: মিয়া গোলাম পরওয়ার
ছবি : সংবাদ

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে জামায়াতে ইসলামী সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে জামায়াতের কার্যালয়ে এক শিক্ষা শিবিরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতার মানসিকতা দেখালেও সরকার শুধু বিরোধিতার স্বার্থেই আমাদের প্রস্তাবে ভ্রুক্ষেপ করেনি।’

বিএনপির সমালোচনায় তিনি বলেন, জামায়াত সব সময় দেশের কল্যাণে ও আধিপত্যবাদী শক্তি মোকাবিলায় ভূমিকা রেখেছে। কিন্তু বিএনপির অকৃতজ্ঞ রাজনৈতিক আচরণের কারণে সেই সহযোগিতার মূল্যায়ন হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ জানান, এমন কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।

অনুষ্ঠানে জামায়াতের ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সংকট সমাধানে প্রস্তাব দিলেও সরকার তা গ্রহণ করেনি: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে জামায়াতে ইসলামী সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে জামায়াতের কার্যালয়ে এক শিক্ষা শিবিরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতার মানসিকতা দেখালেও সরকার শুধু বিরোধিতার স্বার্থেই আমাদের প্রস্তাবে ভ্রুক্ষেপ করেনি।’

বিএনপির সমালোচনায় তিনি বলেন, জামায়াত সব সময় দেশের কল্যাণে ও আধিপত্যবাদী শক্তি মোকাবিলায় ভূমিকা রেখেছে। কিন্তু বিএনপির অকৃতজ্ঞ রাজনৈতিক আচরণের কারণে সেই সহযোগিতার মূল্যায়ন হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ জানান, এমন কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।

অনুষ্ঠানে জামায়াতের ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত