চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিফাত নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর শিকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের ফারুক প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে সিফাত বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুর জুতা ভাসতে দেখে স্বজনেরা পানিতে নেমে সিফাতকে উদ্ধার করেন। উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিফাত নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর শিকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের ফারুক প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে সিফাত বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুর জুতা ভাসতে দেখে স্বজনেরা পানিতে নেমে সিফাতকে উদ্ধার করেন। উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন