সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

হুমায়ুন কবির সুর্য, কু‌ড়িগ্রাম
হুমায়ুন কবির সুর্য, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। সোমবার (১১ আগস্ট) দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৯৮৮ নম্বর সীমানা পিলারের পাশ দিয়ে কয়েকজন যুবক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ ধাওয়া করে। বাকিরা পালিয়ে ফিরতে পারলেও আজিবর আটক হন। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, আটক যুবককে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া ও যোগাযোগ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। সোমবার (১১ আগস্ট) দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৯৮৮ নম্বর সীমানা পিলারের পাশ দিয়ে কয়েকজন যুবক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ ধাওয়া করে। বাকিরা পালিয়ে ফিরতে পারলেও আজিবর আটক হন। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, আটক যুবককে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া ও যোগাযোগ চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত