সংবাদ

কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, বদলে দুই ভারতীয়কে আটক

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, বদলে দুই ভারতীয়কে আটক
ছবি : সংগৃহীত

মেহেরপুরের ইছাখালী সীমান্তে নিজের জমিতে কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে ও পাল্টা পদক্ষেপ হিসেবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছেন সীমান্তের বাসিন্দারা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান (৬০) মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের নূর আহম্মেদের ছেলে। অন্যদিকে গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয় হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার শচীন দাস (৬৫) ও নরতোন বিশ্বাস (৩৫)।

স্থানীয়রা জানান, ১১ আগস্ট  সকাল সাড়ে আটটার দিকে আব্দুল মান্নান সীমান্ত পিলার ১২৪/৩-এস এর কাছে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বাসিন্দারা সীমান্তে জড়ো হন। এর কিছুক্ষণ পর সীমান্ত পিলার ১২৩/৫-এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ওই দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। পরে তাদের বিজিবির ইছাখালী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আমরা আশা করছি আলোচনার মাধ্যমেই বিষয়টির দ্রুত সমাধান হবে এবং বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

ঘটনার পর থেকে ইছাখালী সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, বদলে দুই ভারতীয়কে আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত