সংবাদ

ঘুমের মধ্যেই প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

ঘুমের মধ্যেই প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
ছবি : সংবাদ

ঝিনাইদহে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে দংশন করে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সদর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত আরাফাত হোসেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে এবং ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাড়ে ১১টার দিকে আরাফাতকে সাপে কামড়ায়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরানোর পর রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বিষয়টি খোঁজ নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঘুমের মধ্যেই প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহে সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে দংশন করে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সদর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত আরাফাত হোসেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে এবং ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাড়ে ১১টার দিকে আরাফাতকে সাপে কামড়ায়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরানোর পর রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বিষয়টি খোঁজ নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত