সংবাদ

কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের আলটিমেটাম, অবরোধের হুঁশিয়ারি

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের আলটিমেটাম, অবরোধের হুঁশিয়ারি
ছবি : সংবাদ

ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) অস্থায়ী কর্মীরা। সোমবার (১০ আগস্ট) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান এবং অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুজন শেখ বলেন, ২০১০ সাল থেকে ১৬ বছর ধরে বিএটিবির মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সব কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। উল্টো ঠিকাদারি প্রথার মাধ্যমে তাদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য লভ্যাংশ ও নিরাপত্তা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করায় ২০ জন নেতাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং ৩৮ জনের বিরুদ্ধে জিডি করে হয়রানি করছে কর্তৃপক্ষ।

দাবি আদায়ে ৬ আগস্ট থেকে ১০ দিনের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। চলতি কর্মবিরতির মধ্যে সমাধান না এলে সারা দেশে অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের আলটিমেটাম, অবরোধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) অস্থায়ী কর্মীরা। সোমবার (১০ আগস্ট) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান এবং অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুজন শেখ বলেন, ২০১০ সাল থেকে ১৬ বছর ধরে বিএটিবির মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সব কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। উল্টো ঠিকাদারি প্রথার মাধ্যমে তাদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য লভ্যাংশ ও নিরাপত্তা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করায় ২০ জন নেতাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং ৩৮ জনের বিরুদ্ধে জিডি করে হয়রানি করছে কর্তৃপক্ষ।

দাবি আদায়ে ৬ আগস্ট থেকে ১০ দিনের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। চলতি কর্মবিরতির মধ্যে সমাধান না এলে সারা দেশে অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত