সংবাদ

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি ভবনে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় মজুত রাখা হয়েছিল। র‍্যাব-৭–এর মেজর জালিস মাহমুদ খান জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি ভবনে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় মজুত রাখা হয়েছিল। র‍্যাব-৭–এর মেজর জালিস মাহমুদ খান জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত