সংবাদ

ঐচ্ছিক ছুটির আওতায় আখেরি চাহার সোম্বা!

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

ঐচ্ছিক ছুটির আওতায় আখেরি চাহার সোম্বা!
ছবি : সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এদিন সরকারি কোনো সাধারণ ছুটি নেই; এটি কেবল ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। ফলে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মেই খোলা থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী ১২ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান স্থগিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তি দিয়ে আজ ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে শিক্ষার্থীদের ছুটির বিষয়ে অবহিত করেছে। তবে স্কুল-কলেজ বন্ধ থাকলেও অফিস ও ব্যাংক-বিমায় যথারীতি কাজ চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঐচ্ছিক ছুটির আওতায় আখেরি চাহার সোম্বা!

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এদিন সরকারি কোনো সাধারণ ছুটি নেই; এটি কেবল ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। ফলে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মেই খোলা থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী ১২ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান স্থগিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তি দিয়ে আজ ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে শিক্ষার্থীদের ছুটির বিষয়ে অবহিত করেছে। তবে স্কুল-কলেজ বন্ধ থাকলেও অফিস ও ব্যাংক-বিমায় যথারীতি কাজ চলবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত