বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা আর গোপন রাখলেন না তার নতুন সংসারের খবর। দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও অবশেষে নিজেই জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে বিয়ে করেছেন তিনি। নতুন এই জীবনসঙ্গীর নাম ফয়সাল। পেশায় তিনি ব্যবসায়ী।
নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে ২০১৫ সালে বিচ্ছেদের পর থেকে ছেলেসন্তানকে নিয়ে একক মা হিসেবে সময় কাটাচ্ছিলেন সোহানা সাবা। দীর্ঘ এই সময়ে তিনি নতুন করে কাউকে জীবনসঙ্গী বানানোর বিষয়টি এড়িয়ে চললেও শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গী হয় ফয়সালকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পরিণতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন-তারিখ তিনি প্রকাশ করতে চাননি। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় খুব আড়ম্বরহীনভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।স্বামী ফয়সালের পরিচয় নিয়ে শুরুতে বেশি কিছু জানাতে চাননি সোহানা সাবা। তিনি বলেছিলেন, তিনি একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে সুপরিচিত। পরে তার নাম ফয়সাল বলে জানান এই অভিনেত্রী।
ফয়সালের সঙ্গে সম্পর্কের সূচনা প্রসঙ্গে সোহানা সাবা বলেন, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এত দিন অপেক্ষা করেছেন। পরে ফয়সাল তাকে ভালোবাসার কথা জানালে সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।বিয়ের পরের জীবন নিয়ে সোহানা সাবা জানান, তারা ভালো আছেন। তার ছেলে মায়ের নতুন জীবনের সঙ্গীকে পছন্দ করেছে। বিয়ের খবরে সে বেশ খুশি হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। কিন্তু ২০১৫ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময় সন্তানকে নিয়ে একক মা হিসেবে জীবনযাপন করেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন