সংবাদ

নিউজিল্যান্ডে মুক্তবাণিজ্যসহ বাংলাদেশের ৩ প্রস্তাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

নিউজিল্যান্ডে মুক্তবাণিজ্যসহ বাংলাদেশের ৩ প্রস্তাব
ওয়েলিংটনে এমএফএটি সদর দপ্তরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের সদস্যরা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ওয়েলিংটনে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমএফএটি) সদর দপ্তরে এই বৈঠকে বাংলাদেশ তিন দফা প্রস্তাব উপস্থাপন করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে আরসিইপি (আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি) সদস্যপদ লাভ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত বাড়ানো এবং নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের প্রস্তাব দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির ট্রেড নেগোসিয়েশনস অ্যান্ড পলিসি ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সারা মেম্যান্ড ও ইউনিট ম্যানেজার জোনাস হোল্যান্ড। 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এতে ওয়েলিংটনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ইশতিয়াক আহমেদও উপস্থিত ছিলেন।

বৈঠকে আরসিইপি সদস্যপদ লাভের বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ জানায়, সদস্যপদের জন্য প্রয়োজনীয় সব প্রশ্নের জবাব ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও চলছে। নিউজিল্যান্ডকে আরসিইপির অন্যতম প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সক্রিয় সমর্থন কামনা করে বাংলাদেশ। পাশাপাশি আসিয়ানের এলডিসি সদস্যদের মতো ১৫ থেকে ২০ বছর মেয়াদি শুল্ক নমনীয়তার সুযোগ চাওয়া হয়।

বাংলাদেশ এলডিসি উত্তরণে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদনের সমর্থন চায়। বাংলাদেশ জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে উত্তরণ প্রক্রিয়া জটিল হয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংস্কার ও রিজার্ভ স্থিতিশীল করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বাংলাদেশ জানায়, তারা উত্তরণ অনির্দিষ্টকাল পিছাতে চায় না, বরং এই সময় সুসংগঠিত প্রস্তুতিতে ব্যবহার করতে চায়।

বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের প্রস্তাবও দেয়। এতে নিউজিল্যান্ডের দুগ্ধ, কৃষি যন্ত্রপাতি ও ধাতব পণ্যের জন্য ১৭ কোটি মানুষের বাংলাদেশ বাজার উন্মুক্ত হবে।

অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য ও আইটি খাত নিউজিল্যান্ডের বাজারে স্থিতিশীল প্রবেশাধিকার পাবে।

বৈঠকে বাংলাদেশ আরও তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়- বার্ষিক ‘দ্বিপক্ষীয় বাণিজ্য নীতি পরামর্শক গ্রুপ’ গঠন, এফটিএ আলোচনার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এলডিসি উত্তরণের আবেদনে কূটনৈতিক সমন্বয় জোরদার করা।

উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ ও উচ্চপর্যায়ের নীতি-সংলাপ অব্যাহত রাখতে সম্মত হয়। বাংলাদেশ নিউজিল্যান্ডের নীতিনির্ধারকদের শিগগির বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়, যাতে নিউজিল্যান্ড ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নিউজিল্যান্ডে মুক্তবাণিজ্যসহ বাংলাদেশের ৩ প্রস্তাব

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত