চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালটেন্সির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল-ফোরকান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ আল-আমীন এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনে উৎসাহিত করেন। তিনি বলেন, 'বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের যোগ্য করে তুলতে উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং স্কলারশিপের বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবে।' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং গবেষণা ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল-আমীন বলেন, 'শিক্ষার্থীরা এখন আর শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা তাদের ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে অনেক সচেতন, এই আয়োজন তারই প্রমাণ।'
মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল থেকে শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ এবং ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী দিনে চবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মেলায় বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ ও শিক্ষকদের প্রেজেন্টেশন সেশনও অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে চাকসুর প্রতিনিধি ও এডুম্যাক্স কনসালটেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন