সংবাদ

২৯ বছর ধরে কাদা পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

২৯ বছর ধরে কাদা পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা
ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাত্র ৮২০ ফুট রাস্তার জন্য ২৯ বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে এক হাঁটু কাদা আর থকথকে পানি পেরিয়েই তাদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পা পিছলে বই-খাতা ও পোশাক নষ্ট হওয়ায় মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয় অনেকে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৩ সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে ৮৪ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের ভবন আধুনিক হলেও যাতায়াতের একমাত্র রাস্তাটি কাঁচা থেকে যাওয়ায় বর্ষায় শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। স্থানীয় ৩য় শ্রেণির শিক্ষার্থী বিশাল দাস ও ৫ম শ্রেণির জান্নাতি জানায়, বৃষ্টির দিনে স্কুলে আসা খুবই ঝুঁকিপূর্ণ।

প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস জানান, জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী দ্রুত সরেজমিনে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে এই ৮২০ ফুট রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

২৯ বছর ধরে কাদা পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাত্র ৮২০ ফুট রাস্তার জন্য ২৯ বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে এক হাঁটু কাদা আর থকথকে পানি পেরিয়েই তাদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পা পিছলে বই-খাতা ও পোশাক নষ্ট হওয়ায় মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয় অনেকে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৩ সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে ৮৪ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের ভবন আধুনিক হলেও যাতায়াতের একমাত্র রাস্তাটি কাঁচা থেকে যাওয়ায় বর্ষায় শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। স্থানীয় ৩য় শ্রেণির শিক্ষার্থী বিশাল দাস ও ৫ম শ্রেণির জান্নাতি জানায়, বৃষ্টির দিনে স্কুলে আসা খুবই ঝুঁকিপূর্ণ।

প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস জানান, জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী দ্রুত সরেজমিনে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে এই ৮২০ ফুট রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত