সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নিতে হবে।
মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) পরিপত্রটি জারি করা হয়।
অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে ৩ আগস্ট সচিবালয়ে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একইসঙ্গে দেশে সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন তিনি।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল বসানো হবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি খাতে বিদ্যুৎ খরচ কমানো ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন