সংবাদ

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে রায়হান আহমেদ (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, রায়হানের নেতৃত্বে এলাকায় মাদকের আসর বসে - এমন সংবাদের ভিত্তিতে গোছাপাড়া গ্রামে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে রায়হান আহমেদ (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, রায়হানের নেতৃত্বে এলাকায় মাদকের আসর বসে - এমন সংবাদের ভিত্তিতে গোছাপাড়া গ্রামে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত