সংবাদ

বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, স্থবির আদালত ও বিদ্যালয়

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, স্থবির আদালত ও বিদ্যালয়
ছবি : সংবাদ

তীব্র দাবদাহের মধ্যে বরিশাল নগরে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে আদালতের বিচারিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা ও জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতসহ সব কটি আদালতের কার্যক্রম ধীরগতিতে চলছে। বিদ্যুৎ না থাকায় হাজিরা লেখা, নথিপত্র তৈরি ও ড্রাফট করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। গরমে অতিষ্ঠ বিচারপ্রার্থী ও আইনজীবীরা। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানেও। রাতে ও দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না, ব্যাহত হচ্ছে তাদের ঘুমও।

বরিশাল ওজোপাডিকো সূত্রে জানা গেছে, অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৪০ মেগাওয়াট। এই ২০ মেগাওয়াট ঘাটতি নিয়েই বরিশাল নগরসহ ঝালকাঠি ও নলছিটিতে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মজলু কুমার স্বর্ণকার জানান, লোডশেডিংয়ের সমাধান কবে হবে তা নিশ্চিত নয়, তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিকে বিদ্যুৎ সংকটে নগরীর বাজারগুলোতে চার্জার ফ্যান ও আইপিএস কেনার ভিড় বেড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, স্থবির আদালত ও বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

তীব্র দাবদাহের মধ্যে বরিশাল নগরে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে আদালতের বিচারিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা ও জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতসহ সব কটি আদালতের কার্যক্রম ধীরগতিতে চলছে। বিদ্যুৎ না থাকায় হাজিরা লেখা, নথিপত্র তৈরি ও ড্রাফট করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। গরমে অতিষ্ঠ বিচারপ্রার্থী ও আইনজীবীরা। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানেও। রাতে ও দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না, ব্যাহত হচ্ছে তাদের ঘুমও।

বরিশাল ওজোপাডিকো সূত্রে জানা গেছে, অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৪০ মেগাওয়াট। এই ২০ মেগাওয়াট ঘাটতি নিয়েই বরিশাল নগরসহ ঝালকাঠি ও নলছিটিতে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মজলু কুমার স্বর্ণকার জানান, লোডশেডিংয়ের সমাধান কবে হবে তা নিশ্চিত নয়, তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিকে বিদ্যুৎ সংকটে নগরীর বাজারগুলোতে চার্জার ফ্যান ও আইপিএস কেনার ভিড় বেড়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত