সংবাদ

শার্শায় এসএসসিতে ফল বিপর্যয়, ৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

শার্শায় এসএসসিতে ফল বিপর্যয়, ৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। বিশেষ করে মাদরাসা শিক্ষা বোর্ডে ফলাফল অত্যন্ত হতাশাজনক। উপজেলার ৩৩টি মাদরাসার মধ্যে দুটিতে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একটিতে পাসের হার শূন্য। উপজেলায় শতভাগ পাস করেছে - এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবার নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় ৮১২ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩৪২ জন; পাসের হার ৪০ দশমিক ৮৬ শতাংশ। এ প্লাস পেয়েছে মাত্র ৩ জন। অন্যদিকে এসএসসিতে ২ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫০২ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৩ শতাংশ।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ জন শিক্ষক মাত্র ৪ জন পরীক্ষার্থীকে পড়িয়েও একজনকে পাস করাতে পারেননি। বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় ১২ জন শিক্ষক ও ১৭ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ঘিবা দারুল উলুম দাখিল মাদরাসায় ৯ জন শিক্ষকের ২৩ জন শিক্ষার্থীর একজনও পাস করেনি।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের রাজনীতি ও ব্যবসায় ঝুঁকে পড়া এবং প্রশাসনের সঠিক তদারকির অভাবেই এমন বিপর্যয় ঘটেছে। শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম নুরুজ্জামান জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় এসএসসিতে ফল বিপর্যয়, ৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। বিশেষ করে মাদরাসা শিক্ষা বোর্ডে ফলাফল অত্যন্ত হতাশাজনক। উপজেলার ৩৩টি মাদরাসার মধ্যে দুটিতে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একটিতে পাসের হার শূন্য। উপজেলায় শতভাগ পাস করেছে - এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবার নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় ৮১২ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩৪২ জন; পাসের হার ৪০ দশমিক ৮৬ শতাংশ। এ প্লাস পেয়েছে মাত্র ৩ জন। অন্যদিকে এসএসসিতে ২ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫০২ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৩ শতাংশ।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ জন শিক্ষক মাত্র ৪ জন পরীক্ষার্থীকে পড়িয়েও একজনকে পাস করাতে পারেননি। বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় ১২ জন শিক্ষক ও ১৭ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ঘিবা দারুল উলুম দাখিল মাদরাসায় ৯ জন শিক্ষকের ২৩ জন শিক্ষার্থীর একজনও পাস করেনি।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের রাজনীতি ও ব্যবসায় ঝুঁকে পড়া এবং প্রশাসনের সঠিক তদারকির অভাবেই এমন বিপর্যয় ঘটেছে। শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম নুরুজ্জামান জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত