সংবাদ

সীমান্তে চোরাই পথে আসা বিপুল পণ্য আটক

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

সীমান্তে চোরাই পথে আসা বিপুল পণ্য আটক
ছবি : সংবাদ

ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। আটক করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে চোরাই পথে আসা বিপুল পণ্য আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। আটক করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত