সংবাদ

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান
ছবি : সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সেলিম খান। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি উর্মি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে কৃষি সচিব করা হলো। অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ড. রফিকুল ইসলামের নতুন নিয়োগের মেয়াদ ও শর্তাবলি নির্ধারিত চুক্তির মাধ্যমে কার্যকর হবে।

প্রশাসনিক এই রদবদল অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সেলিম খান। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি উর্মি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে কৃষি সচিব করা হলো। অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ড. রফিকুল ইসলামের নতুন নিয়োগের মেয়াদ ও শর্তাবলি নির্ধারিত চুক্তির মাধ্যমে কার্যকর হবে।

প্রশাসনিক এই রদবদল অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত