সংবাদ

ভারতে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, লিটারে ২০ রুপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

ভারতে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, লিটারে ২০ রুপি
গরুর মূত্র থেকেও আয়: উত্তর প্রদেশে নতুন প্রকল্প

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রতি লিটার গোমূত্রের বিনিময়ে কৃষকরা পাবেন ২০ রুপি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের বাড়তি আয় নিশ্চিত করা। পাশাপাশি গরুর সঠিক দেখভাল ও গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

বুলন্দশহরের সিয়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। ডা. প্রবীণের নেতৃত্বে এই উদ্যোগে ১৫টি গ্রাম যুক্ত হয়েছে। বর্তমানে এসব গ্রাম থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত মূল্য দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

গোমূত্র সংরক্ষণের জন্য গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক বসানো হয়েছে। প্রকল্পটিতে গ্রামের নারীদেরও যুক্ত করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীরা প্রতি লিটারে দুই রুপি কমিশন পাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৩০০ নারী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে গ্রামীণ নারীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে দুধ না দেওয়া গরুর দেখভালেও কৃষকদের আগ্রহ বাড়বে।

সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাসায়নিক উপকরণের বিকল্প হিসেবে গোমূত্র ব্যবহার করা যায় কি না, সেটিও প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাইলট প্রকল্প সফল হলে পরে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি করা হবে এবং উত্তর প্রদেশের অন্যান্য এলাকায় প্রকল্পটি চালু করা হবে।

তবে সরকারি এই উদ্যোগকে সহজভাবে মেনে নেয়নি বিরোধী দল সমাজবাদী পার্টি। তারা দাবি করেছে, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এটি একটি কেলেঙ্কারি। রাজ্যে গোশালা ও গরুগুলোর নিরাপত্তা নেই বলেও অভিযোগ তুলেছে দলটি।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ কড়া ভাষায় খণ্ডন করেছে। দলটির প্রবক্তারা জানিয়েছেন, বিরোধীরা প্রতিটি গঠনমূলক উন্নয়ন প্রকল্পেই ত্রুটি খুঁজে বেড়ায়। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া এই উদ্যোগের ফলে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভারতে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, লিটারে ২০ রুপি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত